Thursday, May 6, 2021

জীবনসঙ্গী কেমন হওয়া চাই ?

 জীবনসঙ্গী কেমন হওয়া চাই ?

মনের ভিতর থেকে যখন সুখি হতে পারবে,শান্তি পেতে পারবে, তখন বুঝবে সেটাই প্রকৃত সাফল্য। এসব কখনো অর্থ বিত্ত এমনকি সামাজিক মর্যাদা থেকেও আসে না। একটা কথা জানা উচিত জীবনসঙ্গী হিসাবে আল্লাহতালার রহমতে এমন একজনেকে বেছে নেওয়া উচিত যার রয়েছে তাকওয়া। আর সে যদি হয় তাকওয়াবান তা তোমার ক্যারিয়ার থেকেও বেশী গুরুত্বপূর্ন।যদি তুমি এমন কাউকে পাও যার সাথে তোমার মূল্যবোধ মিলে যায়,যে তোমাকে সম্মান করে,তোমার বাইরের সব কিছু সাফল্য - ব্যর্থতা সব কিছুকে অগ্রাহ্য করে শুধু মানুষটি তুমি বলেই তোমাকে ভালবাসে, আমার বিশ্বাস তাহলে পৃথিবীর কোন কিছুই তোমাকে অসুখী করতে পারবে না।

পারিবারিক জীবন ছাড়া মানুষের দাম্পত্য জীবন কোনো অবস্থাতেই সুখের হতে পারে না। অতঃপর তাদের থেকে জন্ম নেয় সন্তানসন্ততি। সন্তান লালনপালন ও সুশিক্ষার জন্য পারিবারিক জীবন অপরিহার্য। মাতৃক্রোড়কে বলা হয়েছে শিশুর প্রথম বিদ্যালয়। আল্লাহ তায়ালা প্রেমপ্রীতি, ভালোবাসা, দয়া, স্নেহ, সহানুভূতি মানুষের প্রকৃতিজাত করে দিয়েছেন। সন্তানের প্রতি পিতামাতার স্নেহ, দয়া এবং পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, আর স্বামী-স্ত্রীর মধ্যকার প্রেমপ্রীতি মানুষের চিরন্তন প্রকৃতিজাত নিয়ম।

আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই যুগল থেকে তোমাদের পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদের উত্তম জীবনোপকরণ দান করেছেন। অতএব, তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অৃনুগ্রহ অস্বীকার করে।

জীবনসঙ্গী কেমন হওয়া চাই ?

  জীবনসঙ্গী কেমন হওয়া চাই ? মনের ভিতর থেকে যখন সুখি হতে পারবে,শান্তি পেতে পারবে, তখন বুঝবে সেটাই প্রকৃত সাফল্য। এসব কখনো অর্থ বিত্ত এমনকি সা...